পৃষ্ঠাসমূহ

শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৭

ধ্যানে দেহ জগত দর্শন-পর্ব ৩২

(পুর্ব প্রকাশের পর হতে)

সূক্ষ্মজগতে ধ্যান দর্শন--

দিব্যজগতে প্রবেশ করে দৈবী-ভাষা অধিগত হবার আগে আত্মার স্বচ্ছ দর্পনে জীবন্ত কতকগুলি চিত্র দেখা যায়, দৈবী ভাষার পূর্বস্তর হিসেবে একে বলা যায় দৈবীদর্শন । দৈবী-ভাষাতে জীব ও জগতের ভূত, বর্তমান ও ভবিষ্যৎ বোঝা যায় । দৈবী দর্শনে এই ভূত, বর্তমান ও ভবিষ্যতের চিত্র দর্শন হয় । ধ্যান যোগের মাধ্যমে এই চিত্র দর্শন পর্যায় পার হলে তবেই দৈবী সত্ত্বার সঙ্গে একাত্ম হয়ে দৈবী ভাষার মাহাত্ম্য বোঝা যায় । এই দৈবী দর্শন কিভাবে হয় বর্তমান অধ্যায়ে সে কথাই আগে বর্ণনা করে নিচ্ছি । 

দেহতত্ত্ব বিশ্লেষণকালে পূর্বেই বলেছি যে, শক্তি বায়ুতাড়িত হয়ে মেরুদণ্ডের রন্ধপথে উর্ধদিকে যত উঠতে থাকে ততই মস্তিষ্ক স্নায়ুতে শক্তি তরঙ্গের তারতম্য হিসেবে মানুষের নিজের অভ্যন্তরেই নানা স্তরে নানা পর্যায়ের স্বচ্ছতা অনুভুত হয় । এই স্বচ্ছতায় তরঙ্গের সমভাব হেতু অনুরূপ তরঙ্গের নানা ছবি ফুটে উঠে । Wave length reflects the picture of different things which correspond to the created wave length in the brain. যে স্বচ্ছতার মধ্যে সমতরঙ্গের এইসব ছবি প্রতিফলিত হয় সেই সচ্ছতাকেই "আত্মা" রূপে বলা হয়েছে । তাই আত্মার সরূপ কি? এ ধরনের কথা বোঝাতে গিয়ে আমি "মিঠু" বলি --- আত্মা হল উজ্জ্বল, আত্মা স্বচ্ছ । এই উজ্জ্বল বা স্বচ্ছ আত্মার আরেকটি বিশেষ গুণ আছে যাকে বলা হয়েছে Viscous ও Glue অর্থাৎ একধরণের আঠা জাতীয় জিনিষ, তাই এই রহস্যগত কথা এই পর্যন্ত থাক । 

বস্তুত স্থূল জগতের অভ্যন্তরস্থ এই উজ্জ্বল ও স্বচ্ছ আত্মার অবস্থা অনেকটা ফটোর নেগেটিভের মত । স্থূল জগতে যখন যে জিনিষের মধ্য থেকে তরঙ্গ Wave Length ওঠে সেই জিনিষের অনুপাতে Proportionate to the body of the object - এই নেগেটিভ সদৃশ্য আত্মায় তাঁর প্রতিফলন পড়ে স্থায়ী হয়ে যায় । 

সম্প্রসারণশীল জগত স্বভাবগুণে সংকুচিত হয়ে মহাশূন্যে বিলীন হলে তবেই এই তরঙ্গের আনুপাতিক চিত্রগুলি মুছে যায়, নইলে আত্মার স্বচ্ছ অবস্থার নানা স্তরে ছবির মত তা ফুটে থাকে । অতীতে বস্তু জগতের যেসব ঘটনা ঘটে গিয়ে বস্তুর অস্তিত্ব লোপ পেয়েছে, তারও নানা পর্যায়ের তরঙ্গের আনুপাতিক ছবি কিন্তু সেই আত্মার দর্পনে ফুটে আছে । বর্তমানে যা ঘটেছে তাও তরঙ্গ অনুপাতে সেই স্বচ্ছ অবস্থার মধ্যে নিজেকে অনবরত বিচ্যুরিত করে দিচ্ছে । তাৎক্ষনিক এই তরঙ্গানুপাতিক ছবির বাইরেও ব্যক্তির প্রাণীজগতের নানা মানুষিক তরঙ্গ দেহানুপাতিক তরঙ্গ বিচ্যুরিত করে দিয়ে পরমাত্মায় কর্মফল হিসেবে তাঁর ছবি এঁকে রাখছে । আত্মার স্বচ্ছ দর্পন পর্যায়ে যাঁদের প্রবেশাধিকার আছে তাঁরা এইজন্যেই ভূত, বর্তমান ও ভবিষ্যৎ ইত্যাদির নানা ছবি দেখতে পান। 

 (চলবে)

ধ্যানে দেহ জগত দর্শন-পর্ব ৩১

(পুর্ব প্রকাশের পহ হতে) 
তবে এইসব প্রতীকী ভাষার ব্যাখ্যা স্বরূপ বুঝতে হলে দেহতত্ত্ববোধ আগে থাকা প্রয়োজন । 

ব্রহ্মবিদ্যার অধিকারীগণ নিজেরা আত্মচেতনায় আধ্যাত্মজগতের আঙিনায় প্রবেশ করে যথার্থস্বরুপ চৈতন্যসত্ত্বায় উপলব্ধি করতে পারেন অনায়াসে এই প্রতীকী ভাষার, এই কারনে আধ্যাত্মজগতে প্রবেশের পর মনে হবে সব রহস্যময় । বস্তুগ্রাহ্য ভাষা দিয়ে তার যথার্থ রূপরেখা অঙ্কন করা যায় না । সেইজন্য প্রতীকময় ভাষায় এবং রূপক গল্পে এর স্বরূপ ব্যাখ্যা করা হয়েছে । যেমনঃ অগস্ত্যের সমুদ্র শোষণ, একটা ছোটখাট মানুষ সমুদ্র শোষণ করে ফেলবেন তা সম্ভব নয় । 

আসলে এ হল জীবাত্মার সীমিত বন্ধন হারিয়ে অনন্ত হওয়া, নিজের মধ্যে অনন্তকে ধারণ করা--- অর্থাৎ নিজেই অনন্ত হওয়া--- যে অনন্ত আবারনের সীমার মধ্যে তার নিজের অভ্যন্তরেই রয়েছে, যে কথা মনে রেখে আধ্যাত্মিক কবি নজরুল লিখেছিলেন '' ভাবিস তুই ক্ষুদ্র কলেবর, ইহাতেই অসীম নীলাম্বর । '' পিঁয়াজের খোলা ছাড়িয়ে নিলে ভেতরকার শূন্য যেমন বাইরের শূন্যের সঙ্গে একাকার হয়ে যায়, সেইরকম অর্থাৎ পিঁয়াজের ভেতরকার শূন্যতা অনন্ত শূন্যতাকে গ্রাস করে অর্থাৎ আত্মস্থ করে, অর্থাৎ নিজের অসীমত্ব উপলব্ধি করে । নিজস্ব কোন প্রত্যক্ষ অভিজ্ঞতা না থাকলে আধাত্ম প্রতীক ব্যাঞ্জনার কোন স্বরূপ ধরা যায়না এবং কাউকে বোঝানও সম্ভব নয় । 

উপরোক্ত যে মরমিয়া গানের কথা আমি '' মিঠু " বলেছি সে সবই আধ্যাত্মজগত থেকে আহরিত প্রত্যক্ষ অভিজ্ঞতার প্রতীকময় রুপ, কোন অধমের সেই আধ্যাত্মজগতের কোন অভিজ্ঞতা না থাকলে এইসব প্রতীকী ব্যাঞ্জনার স্বরূপ প্রকাশ করা যায় না । বাক্যার্থে কথাগুলির অর্থ এক, ভাবার্থে আর এক । 

তাইতো মরমিয়া শব্দের অর্থ হল-- " To close অর্থাৎ to close outer senses ." বহিরিন্দ্রিয় বন্ধ করলে মানুষ মরম বা অন্তরের মধ্যে প্রবেশ করে কুন্ডুলিনীর শক্তি বৃদ্ধি হেতু অনন্ত আকাশের রহস্য দেখতে পায় । মরমে এই দর্শন হয় বলে এরাঁ মরমিয়া নামে পরিচিত। Greek শব্দ Myem = to close থেকে মরমিয়া শব্দের ইংরেজি হল Mystic. আর অধি Para beyond আত্ম (জীবাত্মা) থেকে অধি+আত্ম = আধ্যাত্ম শব্দ । ধর্ম আর আধ্যাত্ম শব্দ এক নয় । ইংরেজি Religion শব্দের অর্থও ধর্ম নয়, আধ্যাত্মতা । কারণ Religion শব্দের উৎস হল ল্যাটিন শব্দ Religare অর্থাৎ Tie back. অর্থাৎ উৎসের সঙ্গে গীটছড়া বাঁধা । 

চলবে.........

বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৭

ধ্যানে দেহ জগত দর্শন-পর্ব ৩০

(পুর্ব প্রকাশের পর হতে) 

সেই প্রতীকের অর্থ সূক্ষ্মভাবে ধরা গেলে নির্ভুল সিদ্ধান্ত করা যায়। ভুল হলে উল্টো ফল হয়। 

যেমনঃ প্রাচীনকালে পারস্য যখন এথেন্স আক্রমণ করে তখন এই আক্রমণের পরিণতি কি হতে পারে তা জানার জন্য এথেনীয়রা ডেলফি নামক একজন সাধকের কাছে দৈবী বাণী শোনার জন্য গিয়েছিল । সেখানে দৈবী বাণী হয়েছিল এরকম যেঃ "Athens would be destroyed except the Wooden Wall" অর্থাৎ কাঠের দেওয়াল ছাড়া বাকী এথেন্স ধ্বংস হবে । এথেন্স শহরের চতুর্দিকে সত্যি সত্যি কাঠের দেওয়াল ছিলও । ডেলফির ভবিষ্যৎ বাণীতে যাদের অগাধ বিশ্বাস ছিল তারা দৈব বাণী বাক্যার্থ ধরে নিয়ে এথেন্সেই থেকে গেলেন এবং কাঠের দেওয়ালের পিছনে আশ্রয় নিলেন । 

এথেন্সের তখন রাষ্ট্রনেতা থেমিস্টোক্লিস। তিনি আদেশ দিলেন, "সবাই নৌকাতে গিয়ে আশ্রয় নাও!" যারা দৈবী বাণী অপেক্ষা রাষ্ট্র বাণীতে বেশি আস্থাশীল ছিলেন, তারা নৌকাতে উঠলেন। ইতোমধ্যে পারস্য বাহিনী এথেন্স আক্রমণ করলো। কাঠের দেওয়াল তাদের ঠেকাতে পারলো না। এথেন্স ধ্বংস হলো। যারা কাঠের দেওয়ালের আড়ালে আশ্রয় নিয়েছিলেন, তারা মারা গেলেন। কিন্তু এথেন্সের নৌকা বাহিনীর কাছে পারস্যের রণবহর ধ্বংস হয়ে গেল। তারপর পারস্য ফিরে যেতে বাধ্য হলো। প্রশ্ন হলঃ তাহলে কি ডেলফির দৈব বাণী মিথ্যা হলো ? বাক্যার্থে তা মিথ্যা হলো ঠিকই, কিন্তু ভাবার্থে সত্য হলো। কাঠের তৈরি জাহাজই এথেন্সের স্বাধীনতা রক্ষা করলো। যা রক্ষা করে তা দেওয়াল তুল্য। সুতরাং ভাবার্থে কাঠের রণবহরই ছিল দেওয়ালতুল্য। দৈব ভাষা এমনই প্রতীকময় (Symbolic) ও ইঙ্গিতবহ (Suggestive) হয় । কারণ অতিন্দ্রিয়ের অভিজ্ঞতাকে সরাসরি তথাকথিত ভাষা দিয়ে প্রকাশ করা যায় না। 

ডেলফির দৈব বাণীর মতো সাধকের অন্তরমথিত সেই প্রতীকময় ভাষা যখন নিঃসৃত হয়, তথাকথিত পণ্ডিত ব্যক্তিরা বাক্যার্থ দিয়ে তখন তার যথার্থ অর্থ ধরতে পারেন না। কাঠের দেওয়ালকে যারা কাঠের দেওয়াল বলেই ভাবেন তারা এথেন্সের মূর্খ নাগরিকদের মতই ভুল করেন। ব্যাখার নামে তারা নানা আবোল তাবোল বকতে থাকেন। 

মরমিয়া সাধক, যারা নিজের অন্তর্জগতে ডুব দেয় বা দিয়েছেন তাঁরা এরকম অনেক রহস্যময় অনুভূতিকেই প্রতীকী ভাষার রূপ দিয়েছেন--- যেমন রাম প্রসাদ সেন একজন প্রথিতযশা শাক্ত পণ্ডিতকে রাম প্রসাদ সেনের এই গানের অর্থ জিজ্ঞাস করেছিলেনঃ "এবার কালী তোমায় খাবো"। তিনিও এর ব্যাখা দিতে পারেন নি। একজন বৈষ্ণব পণ্ডিতের কাছে জানতে চেয়েছিলেন মীরার "জ্যোতি মে জ্যোতি মিলাও" এর অর্থ কি ?  তিনিও কিছু বলতে পারেন নি । তবে এইসব প্রতীকী ভাষার ব্যাখ্যা স্বরূপ বুঝতে হলে দেহতত্ত্ববোধ আগে থাকা প্রয়োজন। 

(চলবে)

শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৭

ধ্যানে দেহ জগত দর্শন--পর্ব ২৯

(পুর্ব প্রকাশের পর হতে) 

কবি তাই ঘটনা লক্ষ্য করে লিখেছেন "শূন্যে শুন্য মিলাইলো ।" 

মানুষের এই দেহটাও একটা পেঁয়াজের খোলসের মতো। মানবদেহের বাসনা-কামনার তীব্রতার হের ফের হেতু খোলগুলো পুরু এবং সূক্ষ্ম। যত অভ্যন্তরে যাওয়া যায়, ততো বাসনার স্তর সূক্ষ্ম। যত বহির্দেশাভিমুখী, ততই তা স্থূল। পেঁয়াজের একেকটা স্তর খুললে স্তরে স্তরে রঙ পাল্টায়। মানুষ যত তার ধ্যান জগতের ভেতরে ঢুকতে পারে ততই তার স্থূল আবরণ সরে গিয়ে সূক্ষ্ম আবরণ দেখা দেয়। পেঁয়াজের একেক আবরণের যেমন বর্ণভেদ আছে। তেমনই মানুষ যতই তার ভেতরে প্রবেশ করে ততই নিজের ভেতরে বর্ণের তারতম্য দেখতে পায়। 

এমনটি হওয়ার কারণ মানুষের দৈহিক গঠন ব্রহ্মরন্ধ্র থেকে মূলাধার পর্যন্ত এমনভাবে স্তরে স্তরে সাজানো যার সঙ্গে BLACK HOLE থেকে নির্গত শক্তির ধাপে ধাপে প্রান্তমুখী হয়ে বিশ্ব সৃষ্টি করার মিল রয়েছে। বিশ্ব সৃষ্টির আদিতে উত্তাপ ছিল তীব্রতম। সেখানে সেজন্য যেমন রয়েছে তীব্র জ্যোতি তেমন ঘন নীল রঙ। যতই নীচে নেমেছে ততই রঙের তীব্রতা কমে গেছে। তাই বলা হয়েছে "The Hotter a Star bluer it is and the more luminous it is. In a Blue Galaxy, light comes essentially from hot star---whereas in a Red Galaxy,light from cold stars. 

তাছাড়া Galaxy গুলি মানুষের দেহেরই মতো অসংখ্য cell দ্বারা গঠিত। Just as a human being a collection of hundred trillion cells--- is typically in a steady state between synthesis and decay and more than the sum of it's parts, so also in a Galaxy. সেইজন্য মানুষ নিজের ভেতরেই নানা রঙের খেলা দেখে আশ্চর্য্য হয় ধ্যান জগতে। এই রহস্যময় অন্তর্জগত দেখতে পেয়েই অনেক ধ্যানীযোগীগণ বলে উঠেছেন, "মানুষের দেহ একটা 'রঙের বাক্স' "। সেই রঙ বেরঙের বিচিত্র জগতে যে মানুষ প্রবেশ করে অনেক রহস্যময় জিনিস দেখে, সে অবাক হয়ে যায়। তার রহস্যময় অনুভূতিকে তখন সে নানা প্রতীকময় ভাষাতে প্রকাশ করে। কারণ পরিচিত বাচনভঙ্গি দিয়ে তাঁর অভিজ্ঞতার সে যথার্থ ব্যাখা করতে পারে না। তাছাড়া অদ্ভুত প্রতীকের মাধ্যমেও দিব্য জগত তাঁকে বিভিন্ন ধরণের ইঙ্গিত দেয়। সেই প্রতীকের অর্থ সূক্ষ্মভাবে ধরা গেলে নির্ভুল সিদ্ধান্ত করা যায়। ভুল হলে উল্টো ফল হয়। 

(চলবে)

শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০১৭

ধ্যানে দেহ জগত দর্শন--পর্ব ২৮

(পুর্ব প্রকাশের পর হতে)


বীজের মধ্যে যেমন মহীরূহ থাকে, শূন্যের মধ্যেও তেমনই জগত থেকে যায় ।



বীজের মধ্যস্থিত অদৃশ্য মহীরুহ যেমন তার গুণস্বরূপ, জগৎও তেমনই পরব্রহ্মের গুণস্বরূপ । ফুটে উঠলে দেখা যায়, না ফুটে উঠলে সুপ্ত থাকে । যে মৌল বস্তুপুঞ্চ স্থুল জগৎ তৈরি করেছে, মাত্রার দিক থেকে তা এত ক্ষুদ্র যে, প্রায় অদৃশ্য থাকে বললেই চলে । বিজ্ঞানে একে বলে Seemingly invisible matter. তবে তার অস্তিত্ব যে থাকে না তা নয় । আর জগৎ যদি মিথ্যে হয় তাহলে শীবশঙ্করের কথাও মিথ্যা। এই কারনে যে, জগতের অংশ হিসেবে শীবশঙ্করও মিথ্যা । 

মিথ্যা থেকে উদ্ভুত বাক্যও মিথ্যা, বরং শীবশঙ্করের কথাটাকে এইভাবে পরিবর্তন করা যেতে পারে, যেমন "ব্রহ্ম নিত্য জগৎ অনিত্য," নিত্য হল VOID. VOID স্থিত শক্তি কখনও ফুটে উঠে আবার কখনও লয় প্রাপ্ত হয় । অর্থাৎ VOID এ সুপ্ত (LATENT) অবস্থা প্রাপ্ত হয় । আবার ফুটে উঠে জগৎ গতিশীল রূপ ধারণ করে । VOID অর্থাৎ অনন্তের বুকে সুপ্ত শক্তির এই যে নিত্য লীলা এর স্বরূপ যোগী ছাড়া আর কেউ বুঝতে পারেন না । আর VOID বা VACCUMও যে অনুভূতিহীন তা নয়, কারন দেখা যায় শূন্যে কোন বৃহৎ বস্তু দেখা দিলে তার পাশে শুন্যও বেঁকে যায় । আধ্যাত্মিক মানব নজরুল ইসলামের লেখাতেই বোধ হয় একটি গান শোনা যায়---"ভাবিস তুই ক্ষুদ্র কলেরব, ইহাতেই অসীম নীলাম্বর ।" 

ধ্যান সাধন মানুষকে নিজের অন্তরের দিকে তাকাতে শিখিয়েছে । যখনই সে নিজের অন্তরের দিকে তাকাবার অবকাশ পেয়েছে, তখনই অবাক হয়ে লক্ষ্য করেছে যে, দেহটা ক্ষুদ্রাকৃতি হলেও আসলে ক্ষুদ্র নয় । সীমার মধ্যে অসীম লুকিয়ে রয়েছে । এটা ঘটে মনঃসংযোগের ফলে, মানুষের কুণ্ডলিনী শক্তির মাত্রা বৃদ্ধি পাবার জন্য । ত্রিমাত্রিক জীবের শক্তি মাত্রা চতুর্মাত্রিক হলেই বিজ্ঞানের ভাষায় It could also turn us inside out. আর এই কারনেই আমরা নিজেদের মধ্যে অনন্ত বিশ্ব প্রত্যক্ষ করি । সীমার মধ্যে অসীমের এই আত্মগোপনের ব্যাপারটি আমরা অত্যন্ত সহজে বুঝে থাকি একটা পিঁয়াজকে চোখের উপর রেখে । 

একটা পিঁয়াজকে যদি শূন্যে ঝুলিয়ে রাখা যায় এবং তারপর একে একে তার খোলস বা আবরণ খুলে ফেলা যায়, তাহলে দেখা যাবে যে, শেষ আবরণটুকু সরে গেলে ভেতরে কিছুই নেই । রয়েছে সব VOID. তখন বাইরেও VOID. দুই VOID এ মিলে গিয়ে আবারনের সীমাবদ্ধতা দূর হয়ে যায় । কবি তাই ঘটনা লক্ষ্য করে লিখেছেন "শূন্যে শুন্য মিলাইলো ।" 


(চলবে)

বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০১৭

ধ্যানে দেহ জগত দর্শন--পর্ব ২৭

(পুর্ব প্রকাশের পর হতে)

সে যাই হোক, কথাটি হচ্ছে এই যে একদল মানুষ ব্যাখার অতীত জীবনের বহু ঘটনাকে বিধাতা পুরুষের ললাট লিখন বলে ধরে নেন এবং সেখানে যা লিখিত আছে তা ঘটবেই এবং তাকে অতিক্রম করা যাবে না--------- এরূপ বিশ্বাস করেন । কিন্তু একজন খেয়ালী বিধাতা পুরুষ কপালে আপন মর্জিতে যা খুশি তাই লিখে দেবেন এবং মানুষ জীবকে তাই ভোগ করতে হবে এমন কোন কাহিনীতে বর্তমান আমি মিঠু বিন্দুমাত্র আস্থাতে নেই । আমি বিশ্বাস করি, মানুষ পৃথিবীতে নিজস্ব কর্মফলই ভোগ করে তা ইহজন্মের হোক, গতজন্মের হোক । তার সুখ দুঃখের স্রষ্টা সে নিজেই, অন্য কেউ নয় । একটা মানুষের কর্মফলই গুপ্তচিত্র হিসাবে চিত্রগুপ্তের অর্থাৎ আত্মার খাতায় তার বর্তমান,ভবিষ্যৎ কে এঁকে রেখে দেয় । সেই ভবিষ্যৎই মানুষের কর্মজীবনে নির্দিষ্ট সময়ে ঘটনাগুলি ঘটে যায় । 

তবে বিধাতা পুরুষের অস্তিত্বে আমি মিঠু বিশ্বাস করি এবং দেব দেবীর অস্তিত্বেরও । কিন্তু আল্লাহ্ বা ভগবান এর স্বতন্ত্র দেহ ধারী কোন অস্তিত্বরূপ নেই, উনি প্রকৃতপক্ষে নিরাকার । এই নিরাকার রূপ ধরে কোন মহাসাধক বা মহাপুরুষের ভিতর জাগ্রত হন । তখন উনি আকার সাকার রূপ নেন । 

হিন্দুমতে নির্গুণ (VOID) কে ভগবান বলেন কারণ ভগবান ভগের অধিকারী, ভগ হলো-- যোনী বা শক্তি (KINETIC ENERGY). এই ভগ শূন্যতার মধ্যে নিস্ক্রিয় থাকে । তখন অবিচলিত নিরবতা । আর এই অবিচল নিরবতাকেই পরব্রহ্ম বা পরমাত্মন রূপে বর্ণনা করা হয়েছে । শক্তি যখন তার নিজস্ব চরিত্র অনুযায়ী নড়ে ওঠে, তখনই জগত বা SPHERICAL UNIVERSE কিছুটা OVAL ভঙ্গিতে ফুটে ওঠে, যাকে আরেক নামে VACCUM FLUCTUATION IN QUANTUM FIELD বলে । দেশে (SPACE) এ জগত রহস্যের যে বিচিত্র লীলা খেলা চলছে কখনও তাতে একমেবাদ্বিতীয়ম অবস্থা হলেও আবার দ্বৈতের আবির্ভাব হয় । অবস্থাটা গভীর ভাবে বিচার করতে গেলে শিব শঙ্কের পুরুশ-প্রকৃতি তত্ত্ব দাঁড়াতে চায় বটে কিন্তু চিরকালীন একটা দ্বৈত সত্ত্বা স্বীকৃত হয় না । এক্ষেত্রে শিব শঙ্করের অদ্বৈতবাদ সত্য বটে ।

কিন্তু তাই বলে "ব্রহ্ম সত্য জগত মিথ্যা" এ কথা গ্রাহ্য নয় । ব্রহ্ম থেকে উদ্ভুত যে জগত তা মায়ারূপে প্রতিফলিত হলেও যেহেতু তা সত্য স্থিত শক্তি থেকে উদ্ভুত, তাই তা মিথ্যা হতে পারে না । জগত অদৃশ্য হলেও শূন্য সুপ্তভাবে থাকে । শুণ্য সুপ্তভাবে থেকে আবার প্রকাশিত হয় বলে তার অস্তিত্ব যে নষ্ট হয়ে যায় তা নয় । বীজের মধ্যে যেমন মহীরূহ থাকে, শূন্যের মধ্যেও তেমনই জগত থেকে যায় । 

( চলবে )

মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০১৭

ধ্যানে দেহ জগত দর্শন- পর্ব ২৬

(পুর্ব প্রকাশের পর হতে) 

ঠিক এমনিভাবেই ভগবান শ্রীকৃষ্ণও দুশ্চরিত্র ও লম্পটে পরিণত হন। যদি তাঁর নানা লীলা কাহিনীর অন্তর্নিহিত অর্থ ধরা না পড়ে। -- গোপিনীদের বস্ত্রহরণ তো পর্নোগ্রাফীর গল্প পর্যায়ে পড়ে। তাছাড়া ষোল হাজার পত্নীও সুসংযমী চরিত্রের পরিচায়ক নয় । কিন্তু গোপিনীদের যদি জীবাত্মা বলে ধরি এবং বস্ত্র কে যদি কামনা বাসনা রূপ পাশ বলে ধরি, তাহলে অশ্লীল গল্পটি অতি শ্লীল ও মহৎ ভাবাদর্শে উদ্বোধিত হয় । 

জীব সকল পাশ বন্ধন মুক্ত হলেই অন্তর্নিহিত সত্যের সন্ধান মেলে। অর্থাৎ ভগবান শ্রী কৃষ্ণের সাক্ষাৎ পায় বা তাঁকে লাভ করে । এই শ্রীকৃষ্ণ মূলত বৈকুন্ঠাধিপতি অর্থাৎ এমন এক অবস্থায় বিরাজ করেন যেখানে কোন প্রকার কুণ্ঠা আলোড়ন নেই। UN STIRRED STATE OF VACUUM. ষোল হাজার পত্নী হলো ভগবান শ্রী কৃষ্ণের ষোল হাজার গুণের প্রতীক । এই গুণ হলো COUNTLESS DIMENSIONS. আমরা মানুষ মাত্র একটি সময় ও তিনটি মাত্রা দেখতে অভ্যস্ত । এতে SPACE TIME কে Flat দেখায়। যেন কমলা লেবুর খোসা রূপ আবরণের মত। 

কাছ থেকে দেখলে সবই বাঁকা ও ভাঁজ করা দেখায় । দূর থেকে দেখলে সুডৌল, খুব ছোট হলে এটি দশ মাত্রার এবং বেশি রকম বাঁকানো । কিন্তু বৃহত্তর বৃত্তে এর বক্রত্ব অতিরিক্ত মাত্রায় দেখা যাবে না। তবে এই প্রসঙ্গে একটি প্রশ্ন জাগে যে - কিছু কিছু মাত্রা বেঁকে গোল হয়ে গেলেও সব যায় না কেন ? এর একটি সম্ভাব্য উত্তর এই যে, দেশের দুটি মাত্রা আমাদের মত জটিল জীবের উদ্ভবের পক্ষে সহায়ক নয় । এক্ষেত্রে তার খাদ্যাখাদ্য, রক্ত চলাচল ব্যাখা করা অসম্ভব । ত্রিমাত্রার বেশি হলেও আমাদের মত ত্রিমাত্রিক জীবের পক্ষে তা ব্যাখা করা দুরূহ। তিন মাত্রাধিক দুটি জিনিসের দূরত্বের ক্ষেত্রে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব ত্রিমাত্রিক জিনিসের ক্ষেত্রে তার প্রভাব অপেক্ষা কম । অনুপাত এই ধরণেরঃ তিন মাত্রার ক্ষেত্রে ১/৪, চার মাত্রায় ১/৮, পাঁচ মাত্রায় ১/১৬ চতুর্মাত্রায় এবং অনুরূপভাবে কম হ্রাসমান । এমনও অনেক জগত আছে যেখানে সব মাত্রাই ক্ষুদ্র বৃত্তাকার কিংবা চতুর্মাত্রার বেশি মাত্রিক বস্তুও FLAT. তবে এক্ষেত্রে কোন বুদ্ধিমান প্রাণীর এসব বিচার করে দেখার জন্য অস্তিত্ব না থাকাই সম্ভব। সুতরাং বহু মাত্রার গুণ হিসাব করা যায় না । গুণই পুরুষের স্ত্রী হিসাবে কল্পিত । 

পুরাণ কাহিনীতে চিত্রগুপ্তের অর্থাৎ আত্মার একটি গল্প আছে ----- তিনি নাকি মানুষের সকল কর্মের হিসাব রাখেন । মৃত্যুর পর হিসাবের খাতা খুলে মানুষের কর্ম অনুযায়ী তাকে জাহান্নাম (নরক) বা জান্নাত (স্বর্গ) বাসের অনুমতি দেন । গল্পটি হাস্যকর প্রমাণিত হবেই---- যদি না তার অন্তর্নিহিত সত্যকে ধরা যায় । আসলে জড় জগতের অন্তরালে সূক্ষ্ম এক জগত আছে। যেমন নির্দিষ্ট FREQUENCY নিয়ে দৃষ্টিগ্রাহ্য আলোর বাইরে একটি সূক্ষ্ম আলো আছে । সেই সূক্ষ্ম জগত সূক্ষ্ম আলোর মতই আমাদের কাছ থেকে গুপ্ত থাকে । সেই সূক্ষ্ম জগতের চরিত্র অনেকটা ফটোনেগেটিভের মত । 

মানুষের কর্মজনিত তরঙ্গ বা Vibration কর্মকারীর সম আকৃতির তরঙ্গ সৃষ্টি করে ফটোনেগেটিভের উপর দাগ ফেলার মত ব্যক্তি মানুষের সূক্ষ্ম ছাপ ফেলে যায়। তাতে কর্মজনিত কম্পনের ফলস্বরূপ তার সূক্ষ্ম চিত্র ফুটে ওঠে । এই চিত্রটি সাধারণ মানুষের স্থূল দৃষ্টির অগোচরে গুপ্ত ভাবে থাকে বলেই একে 'চিত্রগুপ্ত' বলা হয়েছে, অর্থাৎ 'যে চিত্র গুপ্ত' । সূক্ষ্ম দৃষ্টির অধিকারী সাধক সেই সূক্ষ্ম চিত্র দেখতে পেয়ে প্রতিটি মানুষের অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলে দিতে পারেন । এই সূক্ষ্ম দৃষ্টির কথাই চিত্র গুপ্তের কাহিনী আকারে পুরাণে স্থান লাভ করে আছে । সেই পুরাণ পড়ে কেউ যদি চিত্র গুপ্তের হাত পা ওয়ালা কোন জীব বলে ধরে নেন। যিনি মুদিখানার হিসাব রক্ষকের মত হিসাব লিখে চলেছেন, তাহলে এর চাইতে ভ্রান্ত ধারণা আর কিছুই হতে পারে না । 

এ ধরণের কাহিনীকে যিনি সত্য বলে গ্রহণ করেন তিনি অজ্ঞ এবং বর্বর ছাড়া আর কি হতে পারেন ? যেমন ছোটবেলা থেকে শুনে আসছিঃ " এই... খারাপ কাজ করিস না ! তোর দুই কাঁধে দুই ফেরেস্তা আছে। যাদের নাম মুনকির আর নকির । ওরা তোর কর্মের হিসাব লিখছে । সাবধান !" এইভাবেই পুরাণ, কোরআন, বেদ, গীতা, বাইবেল বিভিন্ন গ্রন্থের রূপকের ব্যাখ্যাগুলি বিকৃতরূপে প্রতিফলিত হয়ে আছে এইসব ভাষ্যে । সুতরাং বিধাতার ললাট লিখনও সেই ধরণেরই একটি কাহিনী, সন্দেহ নাই।

চলবে.........